শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ কারাগারে বন্দি দ্বিগুন ॥ করোনার ভয়

  • আপডেট টাইম সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কারাগারে অতিরিক্ত বন্দি থাকায় করোনার মহামারী সংক্রমণের আশংকা করা হচ্ছে। ফলে সাধারণ বন্দিদের মাঝে আতংক বিরাজ করছে। জামিন না হওয়ার ফলে কারাগারে বন্দি বাড়ছে।
কারা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলের ধারণ ক্ষমতা ৫ শতাধিক। কিন্তু বর্তমানে ১২’শ বন্দি বসবাস করছে। এতে করে করোনার ঝুঁকি সংক্রমণের আশংকা রয়েছে। প্রতিদিন বিভিন্ন থানার পুলিশ আসামি ধৃত করে কারাগারে প্রেরণ করে। ফলে বন্দির সংখ্যা বাড়ে। যদিও ভার্চুয়াল কোর্টে জামিন শুনানী হয় তবে দ্বিগুন আসামি প্রতিদিন কারাগারে আসে। আসামি কারাগারে বেশি থাকায় করোনার আতংক বিরাজ করছে। জেলার জয়নাল আবেদীন জানান, বর্তমানে আসামি হবিগঞ্জ কারাগারে ১ হাজার ১৪৪ জন আছে। যা ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুন বেশি। তবে প্রতিদিন যে পরিমান আসামীর জামিন হয় এর চেয়ে বেশি আসামি কারাগারে আসে। ফলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com