বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা সাধারণ সম্পাদক কলির বিরুদ্ধে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বার-বার নির্বাচিত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলিকে জড়িয়ে গত ৭ ফেব্রুয়ারী ও ১১ এপ্রিল হবিগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হল রুমে অনুষ্ঠিত সংস্থার কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, ‘সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আমার হবিগঞ্জ পত্রিকায় প্রকাশিত সংবাদ গুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর। পত্রিকাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে একের পর এক মানহানিকর সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ও বিশৃংখলা সৃষ্টি করে আসছে।
সভায় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি এডভোকেট এনামুল হক সেলিম ও শংখ শুভ্র রায়, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, যুগ্ম-সম্পাদক এডভোকেট এম. সুলতান মাহমুদ ও মোঃ শফিকুজ্জামান হিরাজ, সদস্য মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মোঃ আজম উদ্দিন, হুমায়ূন খান, মোঃ মহিউদ্দিন চৌধুরী পারভেজ, মোঃ মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, রাসেল চৌধুরী, তাজ উদ্দিন আহমেদ তাজ, মোঃ মাকসুদুর রহমান উজ্জ্বল, এন.এম ফজলে রাব্বী রাসেল, জসিম উদ্দিন আহমেদ সুজন, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ সাইদুর রহমান প্রমূখ।
পরে সভায় ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের নিকট লিখিত দাবী জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com