বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গল ৫০ শয্যা হাসপাতালে কন্সেন্ট্রেটর মেশিন প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৪০৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালের অক্সিজেন সংকট দূর করতে একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন প্রদান করা হয়েছে। শ্রীমঙ্গল সমাজসেবা অফিসের উদ্যোগে এটি দেওয়া হয়।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব চৌধুরী জানান, সমাজসেবা অধিদপ্তরের ফান্ড থেকে তারা শ্রীমেঙ্গল হাসপাতালে ভর্তি হওয়া অক্সিজেন ব্যবহারকারী রোগীদের জন্য এ মেশিনটি উপহার দিয়েছেন।
গত শুক্রবার বিকেলে এটি গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু নাহিদ ও অন্যান্য মেডিক্যাল অফিসারবৃন্দ।
শ্রীমঙ্গল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু নাহিদ জানান, অক্সিজেন কন্সেন্ট্রেটর-এই মেশিন আমাদের চারপাশের বাতাস থেকে অক্সিজেন আলাদা করে মিনিটে ৫ লিটার পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে। এ জন্য আলাদা করে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয় না।
তিনি জানান, এটি পাওয়ায় তাদের অনেক উপকার হবে। অনেক সময় অক্সিজেনের বোতল শেষ হয়ে যাওয়ার পর নতুন বোতল লাগানোর ওই সময়টুকু রোগীরা কষ্ট পান। এখন আর এ রকম ঝামেলা থাকবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com