শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সদর হাসপাতালে টিকা নিতে গিয়ে স্বেচ্ছাসেবককে মারধর

  • আপডেট টাইম রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে টিকা নিতে গিয়ে রোগী ও তার স্বজনদের হামলায় জয় দাশ নামের এক স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। শুধু তাই নয়, ওই রোগীর লোকজনের দাপটে এলাকায় আতংক বিরাজ করে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। হাসপাতালে এরকম ঘটনা ঘটায় হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, ওই সময় শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার এক রোগী সদর হাসপাতালে যান। এ সময় জয়দাশ একটু অপেক্ষা করতে বলেন। এতে রোগী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে জয়দাশকে মারধোর করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com