বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৪০

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৫১৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের অন্তত ৪০জন লোক আহত হয়েছে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তায় ফেলে রাখা একটি টুপরীর উপর দিয়ে অজ্ঞাতাবসত ট্রলী উঠে যাওয়ায় টুপরীটি ভেঙ্গে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার আয়ের মিয়া গংদের সাথে কথা কাটাকাটি হয় তারিকুল গংদের। বিষয়টি এলাকায় চাউর হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রাম্য দাঙ্গায় লিপ্ত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে। এঘটনায় আহত হয়েছে মোশাহিদ মিয়া, সুমন মিয়া, আলাল মিয়া, মোছাব্বির মিয়া, আক্তার মিয়া, মনছুর, তারিকুল মিয়া, হৃদয় মিয়া, তানভীর মিয়া, নাজনে, মুরছালিন, জাহের মিয়াসহ অন্তত ৪০ থেকে ৫০ জন।
এবিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com