সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে প্রতারণা মামলায় গ্রেফতারকৃত ইউপি মেম্বার উস্তারের জামিন ভার্চুয়াল আদালতেও না-মঞ্জুর হয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বহুল আলোচিত প্রতারণা মামলায় গ্রেফতারকৃত আউশকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার হাসান আলী ওরফে উস্তার মিয়ার জামিন ভার্চুয়াল আদালতে আবারও না মঞ্জুর করেছে আদালত। গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতে নবীগঞ্জ ২ পবন চন্দ্র বর্মনের ভার্চুয়াল আদালতে শুনানী শেষে জামিন আবারও না মঞ্জুর করেছে আদালত।
মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ বকুল মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী ব্যবসায়ী রোমন মিয়ার নিকট থেকে জায়গা বিক্রির কথা বলে উল্লেখিত আসামীরা ৭ লাখ নেয়। কিন্তু জায়গা বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। বিগত ২০১৪ সালে টাকা নিলেও ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে দিচ্ছেনা এবং টাকাও ফেরত দিচ্ছেনা তারা। এক পর্যায়ে উল্টো ব্যবসায়ী রোমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি দিয়ে যাচ্ছিল। এনিয়ে স্থানীয় আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও আউশকান্দি বাজার এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য খালেদ আহমদ জজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শালিস বিচারের টাকা ফেরত দেয়ার রায় হলেও আসামী পক্ষ কোন কর্ণপাত করেনি। পরে বাধ্য হয়ে ব্যবসায়ী রোমান মিয়া আইনের আশ্রয় নেন। অবশেষে তিনি গত ৮ মার্চ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৬ মার্চ আউশকান্দি বাজারে অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে হবিগঞ্জের ডিবি পুলিশ।
পাওনা টাকা না দেয়ায় এবং প্রতারণার দায়ে নবীগঞ্জ থানায় মেম্বারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে ইউপি মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিনকে পুলিশ গ্রেফতার করে আদালত সোর্পদ করে। দীর্ঘ ২৮ দিন হবিগঞ্জ জেলা কারাগারে দিন যাপন করলেও এখনো টাকা ফেরত দেননি। গ্রেফতার হওয়ার পরও আদালতের মাধ্যমে পাওনা টাকা ফেরত না দিয়ে বিভিন্ন কুট কৌশল করে এবং অপারগতায় জামিন হচ্ছেনা প্রতারণা মামলায় গ্রেফতারকৃত ইউপি সদস্য হাসান আলী ওরফে উস্তার মিয়া ও তার ভাতিজা শাহিনের। উক্ত প্রতারণা মামলায় অপর আসামী গ্রেফতারকৃত ইউপি সদস্য উস্তার মিয়ার ভাই প্রতারক মোশাহিদ মিয়া দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com