মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এমপি মজিদ খান-মিলাদ গাজী ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছির-এর রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা তাঁতীলীগের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাদ ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ায় তাদের রোগমুক্তি কামনায় এবং জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদের মা, বোন ভাগ্নির সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে হবিগঞ্জ জেলা তাতী লীগের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি, সিলেট বানিজ্যিক মহাবিদ্যালয়ের সাবেক ভিপি ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, সংগঠনের সাধারণ সম্পাদক সর্দার মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সাজু নাছের চৌধুরী, সহ-সভাপতি শামীম আহমেদ মহসিন, হবিগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুর রহমান রবিন, প্রভাষক হাবিবুর রহমান প্রমুখ। মিলাদ মাহফিলে তাদের সুস্থতা কামন করে বিশেষ মোনাজিত করেন হবিগঞ্জ ইসলামিয়া এতিম খানার শিক্ষক আব্দুল করিম। অনুষ্ঠানে জেলা তাতীলীগসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এতিমখানার ছাত্ররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com