রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৪ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ১১ জুন, ২০১৪
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের শিবপুর নামকস্থানে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রসহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায়।
জানা যায়, মাধবপুর থেকে একটি টেম্পু যাত্রী নিয়ে দরগা গেইটের উদ্দেশ্যে আসছিল। এ সময় ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক টেম্পুটিকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়ককের দাড়িয়ে থাকা শিবপুর গ্রামের তাহির মিয়ার ৫ম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী সিমু আক্তার (১৩), একই স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র পারভেজ (১২), টেম্পু চালক বাবুল মিয়া (৩৫), ফারুক মিয়া (৫০) আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক অবস্থায় টেম্পু চালক বাবুল (৩৫) ও ফুরুক মিয়া (৫০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com