বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ থেকে হবিগঞ্জেও সকল শপিংমল-দোকানপাট খোলা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার (৯ এপ্রিল) থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরেও শপিংমল-দোকানপাট খোলা থাকবে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকান খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বারিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে করোনার টিকাদান কর্মসূচি চলমান থাকবে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়া গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। ওই দিন থেকে শপিংমল-দোকানপাট বন্ধ ছিল। শপিংমল-দোকানপাট খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন মালিক শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট একটা সময়ের জন্য থেকে দোকান খোলা রাখার অনুমতি চেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সাথে ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দ আলোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি আলহাজ্ব সামছুল হুদাসহ অন্য নেতৃবৃন্দ। তারা দোকানপাট খোলার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com