বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে মোতাচ্ছিরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এফবিসিসিআই এর নির্বাচনের কারণে বেশ কিছু দিন ধরে তিনি ঢাকা অবস্থান করছিলেন। গত সোমবার তিনি হবিগঞ্জ আসেন। এ সময় শরীরে কিছুটা জ্বর অনুভব করলে তিনি করোনা পরীক্ষার জন্য গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল বৃহস্পতিবার রিপোর্ট আসে পজেটিভ। মোতাচ্ছিরুল ইসলাম জানান, করোনা রিপোর্ট পজেটিভ আসলেও শারীরিক ভাবে তেমন বেশী অসুবিধা হচ্ছে না। তিনি তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com