বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে গাঁজা বিক্রির দায়ে এক ব্যক্তির সাজা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪৮০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গাঁজা পাচারের সময় থানা পুলিশের হাতে আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমান কোর্টে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত মোঃ মাহমুদ মিয়া(৪৫) বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের মুত বুদাই উল্লার পুত্র। গতকাল ৮ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং থানার সামনে সন্দেহজনকভাবে মাহমুদ মিয়া ঘুরাফেরা করার সময় থানা পুলিশ তার দেহ তল্লাশি করে ১শ গ্রাম গাজা উদ্ধার করে। পরবর্তীতে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি‘র ভ্রাম্যমান কোর্টে মাহমুদ মিয়াকে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান কোর্ট সন্দেহাতীতভাবে উপযুক্ত প্রমানাদি পেয়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। এ ব্যাপারে সহকারী কমিমনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি‘র সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com