মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে অধ্যক্ষের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোষ্ট ॥ থানায় মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দেয়ায় মীর শাহিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। চুনারুঘাট থানায় মানহানির মামলাটি দায়ের করেছেন উপজেলার আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন। মামলায় বলা হয়, মীর শাহিন নামের ফেসবুক আইডি থেকে গত ৪ এপ্রিল’ বিদায়ী অধ্যক্ষ আলাউদ্দিন স্যার, আমুরোড হাই স্কুল এন্ড কলেজ, প্রথমে সহকারী শিক্ষক আমুরোড হাই স্কুলে, প্রতিষ্ঠাতা আলহাজ আবুল হাসিমের দুয়ার বদৌলতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুযোগে স্কুলের প্রধান শিক্ষক, চেয়ারম্যান সনজু চৌধুরীর দোয়ার বদৌলতে আমুরোড হাই স্কুলের সাথে সংযুক্ত হয় কলেজ, অটু হয়ে যান অধ্যক্ষ আলাউদ্দিন স্যার…। ইত্যাদি মানহানিকর শব্দ প্রয়োগ করে স্ট্যাটাস দেয়। এ কারনে অধ্যক্ষ আলাউদ্দিনের মান সম্মানের উপর আঘাত করে এবং এ কারনে তিনি সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আঃ কাদির লস্কর, থানা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সাধারন সম্পাদক আবু তাহের, আহম্মদবাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ওই স্ট্যাটাসের নিন্দা জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন।
চুনারুঘাট থানার ওসি এম আশরাফ বলেছেন, এ ব্যপারে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। জানা গেছে, মীর শাহিন গাজীপুর ইউনিয়নের সুরুজ মিয়ার পুত্র। সে বিগত সময়ে বহু সম্মানী মানুষের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার মুলক স্ট্যাটাস দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com