সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে অবশেষে শুকুর আলী বিপুল ইয়াবাসহ আটক

  • আপডেট টাইম বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৫১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥
হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শুকুর আলী (২৭) অবশেষে আসামপাড়া বাজার এলাকায় মাদক বিক্রয় কালে হাতে-নাতে আটক করেছে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

আটককৃত মাদক ব্যবসায়ী, শুকুর আলী (২৭) চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের সীমান্ত এলাকার টেকেরঘাট মসু মেম্বারের বাড়ির মোঃ শিরাই মিয়ার পুত্র ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রবিউল, উপ-পরিদর্শক নজির আলী ও উপ-পরিদর্শক মোঃ রেজার নেতৃত্বে একদল সিপাহী চুুুুনারুঘাট থানাধীন আসামপাড়
বাজার এলাকায় সিএনজি স্টেশনের সামনে থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুকুর আলীকে আটক করেন। এ সময় শুকুর আলীর দেহ তল্লাশি করে ১৭৫ পিছ মরণ নেশা নিষিদ্ধ ইয়াবা ও ইয়াবা সেবনের সরজ্জাম উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছিল।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী শুকুর আলীর বিরুদ্ধে মাদক আইনের ১৯৯০ সালের ১৯ (১) এর ৯ (খ), ৩৩ (১) ও ৩৩ (২) এর ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক খালিকুজ্জামান সত্যতা নিশ্চিত করেন বলেন, মাদক নির্মূলের অঙ্গীকার বদ্ধপরিকর আমাদের অভিযান অব্যাহত থাকবে। যুব সমাজকে মাদক মুক্ত করতে সর্ব সাধারণেরর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com