বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে হত্যা মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে হত্যা মামলায় এক প্রবাসীকে যাবজ্জীবন কারাদ- ও অর্থদ- দিয়েছেন আদালত। সেই সাথে এ মামলায় আরও ১৫ আসামিকে খালাস প্রদান করা হয়। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন। রায়ে ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদ- দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি সালেহ উদ্দিন আহমেদ, আসামি পক্ষে ছিলেন, রুখসানা পারভীন চৌধুরী। তবে রায়ের সময় দ- প্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন পলাতক ছিল। এ ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিল।
ওই কোর্টের পেশকার সৈয়দ গোলাম হাদি জুয়েল জানান, বানিয়াচং সদরের শেখের মহল্লা গ্রামের ইসলাম উদ্দিনের সাথে একই এলাকার আব্দুল হান্নান গংদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে আসামিরা তার উপর মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে উঠে। ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর সকালে আসামিগণের বাড়িঘরে ইসলাম উদ্দিনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই ইসলাম উদ্দিন মারা যায়। এ ঘটনায় ইসলাম উদ্দিনের পুত্র মাঈন উদ্দিন বাদি হয়ে পরের দিন ২৩ সেপ্টেম্বর বানিয়াচং থানায় হান্নানসহ ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই এ মামলার আসামি তোফাজ্জল হোসেন দুবাই চলে যায়। অপর আসামিরা আদালতে হাজির হয়ে কারাভোগ করে জামিন লাভ করে। ২০১৮ সালের ১৪ জানুয়ারি বানিয়াচং থানার তখনকার এসআই জিএম আসলামুজ্জামান চার্জশীট দাখিল করেন। ১৭ জন স্বাক্ষির স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেয়া হয়।
এ মামলায় হান্নান মিয়া, ইসরাইল, কিলান মিয়া, আহেদ আলী, হাসেন মিয়া, হাসিম মিয়া, আজিদ, আক্তার মিয়া, লেদু মিয়া, সেতু মিয়া, হাদিস মিয়া, সামসু মিয়া, সেবুল মিয়া ও জমসেদ আলীকে খালাস দেয়া হয়। তবে দ-প্রাপ্ত আসামির পক্ষে কোনো আইনজীবি ছিলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com