বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-১ আসনের এমপি মিলাদ গাজী করোনা আক্রান্ত

  • আপডেট টাইম রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৮৩২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো রয়েছে। শনিবার (৩ এপ্রিল) বিকেলে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির করোনা পজিটিভ এর রিপোর্ট আসে। জানা যায়-করোনা কোনো ধরনের উপসর্গ না থাকলেও ৪ এপ্রিল সংসদ অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে শনিবার (৩ এপ্রিল) সকালে ঢাকায় সংসদ সচিবালয় চিকিৎসা কেন্দ্রে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। শনিবার দুপুরে সংসদ সদস্য মিলাদ গাজীর করোনা পজিটিভের রিপোর্ট আসে। এরপর থেকে ঢাকায় সংসদ সদস্য মিলাদ গাজী তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। এমপি মিলাদ গাজী নবীগঞ্জ-বাহুবল বাসীসহ সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি সুস্থ্য আছেন বলে জানান। উল্লেখ, গত শনিবার (২ এপ্রিল) সংসদ সদস্যের বড় ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও তাঁর স্ত্রী করোনা পজিটিভ এর রিপোর্ট আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com