শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরের পরিচিত মুখ পশু প্রেমিক হারুন মিয়ার ঘর ঝড়ে তছনছ

  • আপডেট টাইম শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পরিচিত মুখ পশু প্রেমিক হারুন মিয়া ১২ বছর বয়স থেকে রিকশা চালিয়ে তার জীবন চলে। যদিও অভাব অনটনের কারণে লেখা পড়া করতে পারেনি তবুও পশু পাখি নিয়ে তার জীবন কাটে। কোনো স্থানেই অসুস্থ পশু পাখি দেখলেই তার রিকশা চালিয়ে সুস্থ করে তাদের লালন পালন করে। রিকশা চালিয়ে যে টাকা আয় করে তা দিয়ে পশু পাখির খাবার কিনে খাওয়ায়। গত ৩০ মার্চ হবিগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে তার শেষ আশ্রয়স্থল মোহনপুর এলাকার চাপটা ঘর তছনছ করে দেয়। সে মোহনপুর এলাকার বশুর উদ্দিনের পুত্র। সে পশুপাখি নিয়ে ত্রিপাল টানিয়ে বসবাস করছে। গতকাল শুক্রবার রাতে এ প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে সে আক্ষেপ করে বলে, আমার একটি প্যাডেলের রিকশা ছাড়া আর কিছুই নেই। রিকশা চালিয়ে যে টাকা আয় করি তা দিয়ে আমার সংসার ও পশুপাখির খাবার চলে। তার বেশি কিছু চাওয়ার নেই। তার দুটি শিশু ও স্ত্রী রয়েছে। বর্তমানে সে খোলা আকাশের নিচে বসবাস করছে। বর্তমানে তার একমাত্র চাওয়া হচ্ছে মাথা গোজার জন্য একটি ঘর। যদি কেউ তার ঘর নির্মাণে সহায়তা করেন তবে স্ত্রী-সন্তানের পাশাপাশি পশুপাখি নিয়ে বাকী জীবন কাটাতে পারবে। এ জন্য সে সকল বিত্তবানদের কাছে সহায়তা চাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com