মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

নবীগঞ্জে ফেসবুকে আল্লাহকে নিয়ে কটুক্তি ॥ যুবকের কারাদন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৭৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আল্লাহ ও হুজুরদের নিয়ে ফেসবুকে কটুক্তি করার দায়ে নবীগঞ্জে অর্পণ সূত্রধর (২৪) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ধর্মীয় অনূভুতিতে আঘাতের দায়ে অর্পণ সূত্রধরকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। অর্পণ সূত্রধর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের অরুন সূত্রধরের ছেলে। জানা যায়- গত সোমবার অর্পণ সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লাহ ও হুজুরদের নিয়ে কটূক্তি মূলক মন্তব্য করে। এর ফলে পবিত্র শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে এনিয়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ সহকারে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের আলোচনা সাপেক্ষেই পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত অর্পণ সূত্রধর (২৪) পুলিশ আটক করে। খবর পেয়ে নবীগঞ্জ যান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে ধর্মীয় অনূভুতিতে আঘাতের দায়ে অর্পণ সূত্রধরকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন বলেন- ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com