মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

আজমিরীগঞ্জে ৪ শতাধিক হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩১২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে পুলিশ ও হেফাজতে ইসলামের পক্ষে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ শতাধিক অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। গত ২৯ মার্চ আজমিরীগঞ্জ থানার এস, আই জয়ন্ত তালুকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে মাওলানা সহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ শতাধিক হেফাজত সমর্থকদের আসামি করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি জানান আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম। তিনি জানান, পুলিশের উপর হামলা ও পুলিশকে মারপিটের ঘটনায় মামলা করা হয়েছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর ও দু’টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সহ পুলিশ অ্যাসল্ট মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ শত জন কে আসামি করা হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এখনও কাউকে আটক করা হয়নি। এছাড়া ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে। কোনো নিরপরাধ মানুষ যেন মামলায় হয়রানি না হয় সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার দুপুর ১২টায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে রোববার আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কের জলসুখা নোয়াগড় এলাকায় হেফাজতে ইসলামের সমর্থকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখেন। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে আজমিরীগঞ্জ থানার ওসি নুরুল ইসলামসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এ সময় হেফাজতের কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন এবং দুটি মোটরসাইকেলে আগুন দেন। এ কসময় হেফাজতের সমর্থকরা মাইকে ঘোষণা দিয়ে আবারও পুলিশের ওপর হামলা চালান। পুলিশ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৩টি রাবার বুলেট ছোড়ে। এতে হেফাজতের কর্মীরা পিছু হঠতে বাধ্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com