মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইংল্যান্ড প্রবাসী মোঃ সুরুজ্জামানের উদ্যোগে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ সুরুজ্জামান মান্নান এর উদ্যোগে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলার দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু শিবিরে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। সকল রোগীকে বিনা মুল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া বাচাই করা ৩৫জন ছানী পড়া রোগীকে মোঃ সুরুজ্জামান মান্নান এর সৌজন্যে বিনা মুল্যে অপারেশন করা হয়।
উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক আলহাজ্ব আব্দুল হান্নান, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ ছুরুক মিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com