বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ড ॥ কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি ॥ তদন্ত কমিটি গঠন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৬৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিবিয়ানা ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে-৩-এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। পরে দমকল বাহিনী ও পাওয়ার প্ল্যান্টের অগ্নি নির্বাপণকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণ আনেন। জানা যায়- সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে হঠাৎ আগুন লাগে। তাৎক্ষণিক নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির আহমেদের নেতৃত্বে একদল দমকল বাহিনী ও বিবিয়ানা প্ল্যান্টের অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় ১ ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকা-ে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। এ ব্যাপারে বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান প্রকৌশলী কানাই চন্দ্র দাস বলেন, প্যানেল বোর্ডে কীভাবে এ আগুন লেগেছে, তা তাঁরা তদন্ত করে দেখছেন। তির পরিমাণও নির্ণয় করা হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রের ব্যবস্থাপক সংরণ তরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জাকির আহমেদ বলেন-‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে অগ্নিকা-ের ঘটনা ঘটে। বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিনি বলেন- অগ্নিকা-ে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com