বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে মিথ্যা মামলায় বিএনপি নেতার জামিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪২৮ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কথিত জোয়া খেলার অভিযোগে আটক বিএনপি নেতা আবু বকর তালুকদারকে জামিন দিয়েছে আদালত। গতকাল হবিগঞ্জ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক শুনানী শেষে পুলিশের দায়েরকৃত মামলার চার্জশীটে অন্তর্ভূক্ত আবু বকর জামিন লাভ করেন। এখবর নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী এডভোকেট ইন্দু ভূষণ দাশ। আলোচিত ঘটনায় দায়েরকৃত মামলায় এফআইআর এ নাম না থাকার পরও ৬নং কুর্শি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর তালুকদারকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে।
মামলা সূত্রে প্রকাশ, কুর্শি ইউনিয়নের বাংলাবাজারের উত্তর পাশে এনাতাবাদ গ্রামের মৃত তাহিদ উল্লার পুত্র হারিস মিয়ার ফিশারির টিনের ঘরে নিয়মিত জোয়া খেলার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমীর হামজার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় খেলার আসর থেকে জিতু মিয়া (৪০), রিপন মিয়া (৩৮), মাছুম মিয়া ( ৩০), এজলু মিয়া (২৬), জাহির মিয়া (৩৮) ও দুরুজ মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় জোয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৪৭ হাজার ৭৬০ টাকা জব্ধ করে পুলিশ। এঘটনায় হারিস মিয়া ও তার স্ত্রী আয়েশা বেগমসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন নবীগঞ্জ এসআই আমীর হামজা। মামলাটি তদন্ত করেন এসআই সমীরন চন্দ্র দাস। গত ১৫ মার্চ আদালতে দায়েরকৃত মামলায় এফআইআর বহির্ভূত তছু মিয়া, সাহেদ মিয়ার এবং বিএনপি নেতা আবু বকরের নাম অন্তর্ভুক্ত করেন। আদালত চার্জশীট আমলে নিয়ে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে বিএনপির ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে দায়িত্বশীল একাধিক স্থানীয় সূত্র জানায়, পুলিশের অভিযানকৃত জোয়ার আসরের তত্বাবধায়ক হারিস মিয়ার সাথে বিএনপি নেতা আবু বকরের কোন সম্পর্ক নেই। এতদসত্ত্বেও হারিস মিয়ার বাড়ির ঘটনায় বিএনপি নেতাকে অভিযুক্ত করা নিয়ে বিরূপ প্রতিক্রয়া দেখা দিয়েছে। এনিয়ে তদন্ত কর্মকর্তা এসআই সমীরণ চন্দ্র দাস বলেন, তদন্তে ঘটনা ভিন্ন হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এফআইআর এ নাম না থাকার পরও আসামিভুক্ত করতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com