বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দীঘলবাগে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী (৬০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। তবে হাসপাতাল থেকে লাশ নিয়ে যাওয়ার ৪ ঘণ্টা পর হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ নিয়ে আসা হয় পুলিশের নির্দেশে। পুলিশ লাশের সুরতহাল তৈরি করেছে। তিনি ওই গ্রামের মতলিব মিয়ার পুত্র। জানা যায়, গতকাল সোমবার সকালে সৈয়দ আলী তার নিজ ঘরে মোবাইল চার্জ দিতে যান। হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মিঠুন রায় দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার স্বজনরা লাশ পুলিশকে না জানিয়ে নিয়ে যায়। হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ থানায় যাবার পর পুলিশ হাসপাতালে এসে লাশ না পেয়ে ওই এলাকার মেম্বারকে খবর দেয়। ৪ ঘণ্টা পর লাশ নিয়ে আসে পরিবারের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com