বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুতাং বাজারে ৩ মাদক সেবীকে ১ মাসের জেল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে গাঁজা সেবন করায় ৩ব্যক্তির প্রত্যেককে ১ মাসের কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করা হয়।
গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সুতাং ব্রিজের উত্তর পাশে গাজা সেবনরত অবস্থায় ৩জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি ও স্থানীয় লোকজনের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রত্যেককে ১ মাসের কারাদন্ড ও ১শ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জের নোয়াগাও গ্রামের ছায়েদ আলীর পুত্র আফসার মিয়া (৪০), মদনপুর গ্রামের আব্দুল মতলিবের পুত্র মোঃ লায়েক মিয়া (২৫) এবং সিলেট জেলার দক্ষিণ সুরমার মাহমুদাবাদ গ্রামের মরম আলীর পুত্র মোঃ আনোয়ার হোসেন (৩৫)। অভিযান কালে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজীব আলীসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com