বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাইর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনের হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। আহতের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আমড়াখাই গ্রামে। আহত সুত্রে জানা যায়, উল্লেখিত গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র লেবানন প্রবাসী নজরুল ইসলামের সাথে একই গ্রামের আব্দুল লতিফের পুত্র মুত্তাকিন মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে নজরুল ইসলামের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রাণরক্ষার জন্য নজরুল ইসলাম চিৎকার শুরু করলে তার ছেলে, ভাই ভাতিজা তাকে বাচানোর জন্য এগিয়ে আসলে ওদের উপরও হামলা চালানো হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসা প্রদান করেন। আহত নজরুল ইসলাম জানান প্রতিপেক্ষর মুত্তাকিন মিয়া, আলামিন মিয়া, মৃত আব্দুল আজিজের পুত্র সাইকুল তালুকদার, মৃত আব্দুল হাসিমের পুত্র বদরুল, জহিরুল, আব্দুল হেকিমের পুত্র কামাল হোসেন গংরা এ হামলা চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com