মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জি এম কাদের’র নেতৃত্বে তৃণমূলে দল শক্তিশালী করতে হবে-সাবেক এমপি বাবু

  • আপডেট টাইম সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর ৯২তম জন্মদিনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, পল্লীবন্ধু এরশাদ এর স্বপ্নের ক্ষুধা- দারিদ্র্য-সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জি.এম কাদের’র নেতৃত্বে তৃণমূলে দল শক্তিশালী করতে হবে। পল্লীবন্ধু এরশাদ বাংলার মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন তা পূরণে আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে। জাতীয় পার্টির ৯ বছরের সোনালী ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। তিনি আজ ২০ মার্চ শনিবার বিকাল ৪টায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ এর ৯২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় সভাপতি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি জালাল উদ্দীন খান পরিচালনায় উমেদনগর স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, কেন্দ্রীয় কৃষক পার্টির সাংগঠনিক সম্পাদক জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউর হক জিয়া, কেন্দ্রীয় জাতীয় যুবসংহতির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, জেলা জাতীয় যুবসংহতির সদস্য সচিব অলিউর রহমান সোহাগ, জাপানেতা মোঃ আফিল উদ্দিন, সাহাব উদ্দিন খান, জেলা জাতীয় পার্টির সদস্য নিজাম উদ্দিন সানু, সমরাজ খান, দিলীপ বর্মন, শেখ সুহেল আহমদ রানা, মিলাদ হোসেন সুমন, পৌর জাতীয় যুবসংহতির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন খান। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলার হাজী ইউনুস মিয়া, আছকির খান, ছোরহাব খান, আব্দুল কদ্দুস আবু, মুমিনুর রহমান রাহীম, সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ এর রুহের মাগফেরাত কামনা করে ও জনতারবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ এবাদুর রহমান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com