শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রতারণা মামলায় গ্রেপ্তার আউশকান্দি ইউপি মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিনের রিমান্ড শুনানী আজ

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণা মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার আউশকান্দি ইউপি মেম্বার হাসান আলী ও তার ভাতিজা শাহিন মিয়াকে ৩ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। আদালতে আজ এ ব্যাপারে শুনানী অনুষ্ঠিত হবে। এ মামলায় অপর আসামী মোশাহিদ মিয়া পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, আউশকান্দি বাজারের রুমন মিয়ার নিকট থেকে আসামীরা জায়গা বিক্রির কথা বলে নগদ ৭ লক্ষ টাকা নেয়। কিন্তু জায়গা বুঝিয় না দিয়ে টালবাহানা শুরু করে। ২০১৪ সালে আসামীরা টাকা নিলেও ৭ বছর যাবত টাকা ফেরত দিতে কালক্ষেপন করতে থাকে। এক পর্যায়ে আসামীরা টাকা দিতে অস্বীকার করে উল্টো রুমন ও তার পরিবারকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশ গত বুধবার আউশকান্দি বাজারে অভিযান চালিয়ো মেম্বার উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল, প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com