মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এমপি আবু জাহিরকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি প্রকল্পগুলোর উদ্বোধন করেছেন। উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন ও মোনাজাত শেষে এমপি আবু জাহির উপস্থিত লোকজনকের সামনে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য সকলের জন্য দোয়া কামনা করেছেন। উন্নয়ন প্রকল্পগুলো হল- ৬৩ লাখ টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়ক মেরামত ও রনাবেন, শায়েস্তাগঞ্জ উপজেলায় গৌয়ার মহনী খাল পুনঃখনন, একই উপজেলার লাদিয়া রোড থেকে জানিগাও ভায়া কাজিরগাও কমিউনিটি কিনিক সড়ক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া-আনসার সড়ক প্রসস্তকরণ।
উদ্বোধনী ফলক উন্মোচনের সময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হওয়ায় গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া আদর্শ গ্রামবাসী এমপি আবু জাহিরকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। কামাল উদ্দিন মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মোতালিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন ও গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনসহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনার শুরুতেই সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com