বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুলিশ সুপারের রবিদাশ পাড়ায় শিশুদের খাতা, বই ও বিভিন্ন সরঞ্জাম প্রদান

  • আপডেট টাইম রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাঁহ সড়কের রবিদাশ পাড়ায় কোমলমতি শিশুদেরকে খাতা, বই ও বিভিন্ন সরঞ্জাম প্রদান করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে গতকাল শনিবার রাত ৮টায় ওই এলাকায় একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি মাসুক আলীর সভাপতিত্বে এসআই জুয়েল সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বিপিএম, পিপিএম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমু প্রমুখ। প্রায় শতাধিক শিশুদের হাতে বই, খাতা ও বিভিন্ন সরঞ্জাম তুলে দেন পুলিশ সুপার। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার হলো শিক্ষা। শিক্ষার আলো সব ঘরে পৌঁছে দিতে হবে। এ ছাড়া বাল্য বিয়ে, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে শিশুদের রক্ষার জন্য পরিবারের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com