মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলের বিদ্যুৎ সংযোগ উদ্বোধনকালে বাবু এমপি- শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় পার্টি মানুষের জন্য কাজ করে যাচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ৯ জুন, ২০১৪
  • ৫৯৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, বর্তমান মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম বিদ্যুতায়ন করবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের দেশ হিসেবে উন্নতি লাভ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় পার্টি গ্রামের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল কচুয়াদি গ্রামের আলোক সংযোগ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরও বলেন স্বাধীনতার ৪৩ বছর পর উক্ত গ্রাম বিদ্যুতায়ন হওয়ার গ্রামবাসীর সাথে আমি আনন্দিত। এ আনন্দ যাতে আমরা সবাই এক সাথে ভাগ করতে পারি এজন্য দলমত নির্বিশেষে সকলেই সহযোগিতা করতে হবে।
বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামের ৯০টি পরিবারের মধ্যে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কচুযাদি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কচুয়াদী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোক সংযোগ উৎসবের উদ্বোধনী অনুষ্টানে উজ্জল ভট্রাচার্য্যরে সভাপতিত্বে সাংবাদিক এম শামছুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জি এম রেজাউল হক, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, দৈনিক বর্তমানের সিনিয়র ষ্টাফ রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য্য, জেলা জাপার সাবেক সহ সভাপতি এম এ জলিল তালুকদার, উপজেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক আমিনূল ইসলাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সবুজ, ৬নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল, সাবেক চেয়ারম্যান ডাঃ রমিজ আলী, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, প্রভাষক আব্দুল হাই ভুইয়া, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান নানু, শ্রমিকলীগের আনোয়ার জাহিদ, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, কবির মেম্বার, জহিরুল হক মেম্বার, যুসংহতির নেতা মোঃ ফরিদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com