বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ সড়ক বিভাগে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জ সড়ক বিভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ সকালে সকল কর্মকর্তা-কর্মচারীগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং এতিমখানা ও কর্মচারীগণের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বের করা হয় আনন্দ র‌্যালী। সব মিলিয়ে ১৭ মার্চ সড়ক ভবনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইতিপূর্বে বিভিন্ন রঙ্গের বাতি দিয়ে সড়ক ভবনে আলোকসজ্জা করা হয়। আর বিভিন্ন রঙ্গের পতাকা দিয়ে সড়ক ভবনকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। জাতির জনকের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী প্রতিফলিত হয় এমন ব্যানার ও ফেস্টুন দিয়ে সড়ক ভবনকে সুসজ্জিত করা হয়েছে। পুরো মার্চ মাস পর্যন্ত সড়ক ভবন আলোকসজ্জায় সুসজ্জিত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com