শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ ঘটিকার সময় লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমারদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ও ডাঃ অপু কুমার সাহা, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ এনামুল হক মামুন, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, লাখাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com