সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মৌলভীবাজারের রাজনগরে লাখাইয়ের ব্যবসায়ী খুন

  • আপডেট টাইম রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজার জেলার রাজনগরে পাওনা টাকা আদায় করতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে লাখাইয়ের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এসময় তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। নিহত ব্যবসায়ীর নাম লণ পাল (৩৭)। তিনি লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের মৃত মনোরঞ্জন পালের ছোট ছেলে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়ক থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তার গলায় দড়ির দাগ, চোখেমুখে ও পায়ের উরুতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে সুরতহালে রিপোর্টে পুলিশ উল্লেখ করে। নিহত লণের স্ত্রী ও ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লণ পাল প্রতি শুক্রবারের ন্যায় রাজনগর উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজার এলাকার বিকাশ ভট নামের এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারগামী সিএনজি অটোরিক্সায় তুলে দেন। পরে রাত সাড়ে ১২ টার দিকে একজন সিএনজি অটোরিক্সা চালক উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়কের পাশে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরিচয় শনাক্ত করতে মৃতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে পুলিশ। পরে শনিবার (১৩ মার্চ) সকালে স্বজনরা রাজনগর থানায় গিয়ে মৃতদেহটি লণের বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লণ পালের মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের বড় ভাই স্বপন পাল বলেন, প্রতি শুক্রবার লণ রাজনগরে পাওনা টাকা আদায়ের জন্য যেতো। রাত সাড়ে ৩ টার দিকে আমরা জানতে পারি আমার ভাইয়ের মৃতদেহ পাওয়া গেছে। পরে আমরা থানায় গিয়ে মৃতদেহ শনাক্ত করি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, নিহতের গলায় দড়ি জাতীয় কিছুর দাগ, চোখেমুখে বালু ও ডান পায়ের উরুতে জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com