শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

শহরে ফাস্টফুড দোকান কর্মচারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে ফাস্টফুড দোকানের কর্মচারী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় ওই এলাকার বাগানবাড়ি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী জানান, খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ শহরের উত্তর শ্যামলী বাগানবাড়ি এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করেন। তার হাতে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। নিহত যুবক মাধবপুর উপজেলার মনতলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (২৭)। তিনি হবিগঞ্জ শহরে একটি ফাস্টফুড দোকানের কর্মচারী ছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আনোয়ার হোসেনসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com