শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের জীবনী গ্রন্থ “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৬৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন আল্লামা মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী হাকিমুন নফস শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. স্মারক প্রকাশনা পরিষদের উদ্যোগে জীবনী গ্রন্থ “স্মৃতির মিনার” নামক গ্রন্থের মোড়ক উন্মোচনের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা বেফাকের সভাপতি মাওলানা আবদুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে ও মুফতি মুশতাক আহমদ ফুরকানী, মুফতি শাহ জুলকারনাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ বড় হুজুর, শাইখুল হাদীস মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, শাইখুল হাদীস লুৎফুর রহমান সাদী, শায়খ আবদুল মন্নান দত্তগ্রামী, বৃন্দাবন কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মাসউদুল হাসান, জামিয়া দারুল কোরআনের শিক্ষাসচিব মাওলানা গোলাম কাদির, দারুল আরকাম বি-বাড়ীয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জয়নুল আবেদীন, এড. সারওয়ার রহমান চৌধুরী, বেফাকের সিনিয়র পরিদর্শক মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আয়ূব বিন সিদ্দিক, মাওলানা শাহ খলিল আহমদ, হবিগঞ্জ ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান, মশিউর রহমান শামীম, জেলা যুব উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জাবের আল হুদা, মুফতি ফয়সল আহমদ তালুকদার, মাওলানা আবদুল মতিন, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা হিফজুর রহমান, মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আবু সালেহ, মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা শাহ জুন্নুরাইন, হাফেজ মুজাম্মিল আহমদ, মোঃ আব্দুল ওয়াহিদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বেফাকের সাবেক মহাপরিচালক শাইখুল হাদীস আল্লামা অধ্যাপক যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন- এযুগের ক্ষণজন্মা মহান মনিষী আল্লামা মুফতী শিব্বীর আহমদ মাহবুর রহ. একজন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তালিম তরবিয়ত (শিক্ষা সচিব) বিভাগের প্রধান ছিলেন। আলেম সমাজের মধ্যে এরকম প্রাজ্ঞ সম্পন্ন ব্যাক্তিত্বদের জন্ম শতাব্দীতে একজনই জন্মায়। তিনি শুধু ইলমী খেদমতে নিজেকে নিয়োজিত রাখেননি বরং তার পাশাপাশি জাগতিক বিভিন্ন বিশেষ গুনে গুনানিত্ব ছিলেন। তিনি বাংলাদেশে প্রথম তৈল, মবিল, পেট্টোল বিহীন মটরযান আবিস্কার করেন। এ যুগের একজন বৈজ্ঞানিক আলেম হিসেবেও সমাদৃত ছিলেন। এছাড়াও তিনি ৯৭ দিনে পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন করেন। তিনি আমলী জিন্দেগীতে আকাবীরদের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে তার সীমাহীন নজির স্থাপন করে গেছেন। হাফেজ মুজাম্মিল আহমদের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত সভায় পরিশেষে সভাপতির মুনাজাতের মাধ্যমে সভার কাজ সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com