বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

বানিয়াচঙ্গের ইকরাম গ্রামে ঘরে প্রবেশ করে কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে ঘরে প্রবেশ করে এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত কিশোরীর নাম মারজানা আক্তার (১৫)। সে একই গ্রামের মৃত মোস্তফা মিয়ার মেয়ে। মারজানা অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। আহত কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে মারজানা একাই বাড়িতে ছিল। রাতের খাবার খেয়ে নিজ কে ঘুমাতে যায় মারজানা। ওই রাতে তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে ভোরে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় তার শোর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মারজানাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে আহত কিশোরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং থানার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম,ওসি মোহাম্মদ এমরান হোসেন, ইন্সপেক্টও (তদন্ত) প্রজিত কুমার দাশসহ পুলিশের একটি প্রতিনিধি দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com