বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

লন্ডনে মেয়র সেলিমকে নিয়ে প্রবাসী হবিগঞ্জবাসীর ভার্চুয়াল আনন্দসভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৩৯ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ৯ই মার্চ ২০২১ মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত হওয়ায় প্রবাসী হবিগঞ্জবাসীর উদ্যোগে লন্ডনে এক ভার্চুয়াল আনন্দসভা অনুষ্ঠিত হয়। ইংল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা এডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে, বিশিষ্ট কমিউনিটি নেতা লাফবরা বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত হবিগঞ্জের কমিউনিটি নেতারা। বক্তব্য রাখেন, সৈয়দ মাহমুদুর রহমান বুলু, হাবিবুর রহমান রানা, ছুরাবুর রহমান, সৈয়দ মোস্তাফিজুর রহমান (আয়ারল্যান্ড), মোহাম্মদ শাহজাহান, ফারুক আহমেদ, আবু ইউসুফ চৌধুরী, তাহির আলী, সৈয়দ মিজান, ফয়ল চৌধুরী এমবিই, ড. মোহাম্মদ শাহনেওয়াজ, রুহুল আমিন রুহেল, হুমায়ূন কবির, আঃ সালাম, ইমদাদ চৌধুরী (আমেরিকা), জালাল উদ্দিন, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, জাকির হোসেন চৌধুরী অসীম (আমেরিকা), দেওয়ান মোর্শেদ চৌধুরী, দিপু শেখ, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, শফিকুল ইসলাম চৌধুরী, এস পি ও মাধব, রহমত আলী, হিরা মিয়া, জাভেদ ইকবাল, আতাউর খন্দকার শাহজাহান, মনিরুজ্জামান খিরাজ, মারুফ চৌধুরী, দেলোয?ার হোসেন চৌধুরী হিরু, নজমুদ্দিন তালুকদার মিঠু, জালাল আহমেদ, শফিকুজ্জামান হিরাজ (বাংলাদেশ), সাগর আহমেদ শামীম (আয়ারল্যান্ড), এ রহমান অলি, আহসান হাবীব সোহেল, আফজাল বর চৌধুরী, সোহাগ রহমান, আলামিন মিয়া, সামসুদ্দিন চৌধুরী ফয়সল, আমিনুর রশীদ খোকন, ইবলুল ওয়ারিদ, নজরুল ইসলাম, শাহ শহীদ আলী, মিজানুর রহমান চৌধুরী, শাহজাহান কবির, ফয়সল খান, জিয়া তালুকদার, শাহ তোফায়েল আহমেদ প্রমুখ। বক্তাগন নতুন মেয়রের কাছে তাদের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন দাবী পেশ করেন। সুন্দর হবিগঞ্জ গড়ার লক্ষে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সকল প্রবাসী হবিগঞ্জবাসী আতাউর রহমান সেলিম কে মেয়র নির্বাচিত করার জন্য হবিগঞ্জ পৌরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম পৌরসভার সর্বক্ষেত্রে প্রবাসী হবিন্জবাসীর সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনে সকল প্রবাসীদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com