মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের পুরাতন পৌরসভা এলাকায় অভিযান ॥ কলগার্লসহ আটক ৭

  • আপডেট টাইম বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন পৌরসভা এলাকার কয়েকটি হোটেলের ডিবি পুলিশ অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার ও কলগার্লসহ ৭ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় অবস্থিত হোটেল আম্বর আলী, শাহজালাল ও গরীবে নেওয়াজসহ কয়েকটি আবাসিক হোটেলে ডিবির ওসি আল আমিন ও এসআই মোজাম্মেল কের নেতৃত্বে অিিভযান চালানো হয়। এ সময় কলগার্লসহ ৭জনকে পুলিশ আটক করে। আটককৃতরা হচ্ছে, শহরের রাজনগর এলাকার সিদ্দিকুর রহমান দুলাল (৪৫), রিচি গ্রামের ফরিদ মিয়া (২৫) ও জয়নগর গ্রামের দিলু মিয়া (৪০), বাহুবলের মানিকাআব্দা গ্রামের তানিয়া আক্তার (৩০), পাইকপাড়া গ্রামের পারুল আক্তার (২৮), নবীগঞ্জ উপজেলার দিনারপুর গ্রামের মিলি (২০) ও সদর উপজেলার শরিফাবাদ গ্রামের রুনু আক্তার (৩৫)। অভিযানকালে তাদের হেফাজত থেকে বেশকিছু কনডম ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই এলাকায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পাশাপাশি আইনজীবিদের চেম্বারও আছে। কিন্তু এসব থাকার পরও উল্লেখিতরা বীরদর্পে এসব অসামাজিক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
ডিবির ওসি আল আমিন জানান, শহরের বিভিন্ন বিলাস বহুল আবাসিক হোটেলগুলোতে দেহ ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। কাউকেই ছাড় দেয়া হবে। পুলিশ সুপারের নির্দেশে সন্দেহমূলক প্রতিটি হোটেলেই অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com