মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৯ জুন, ২০১৪
  • ৪৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুন্নীয়ত সংরক্ষণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা গত ৭ জুন অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষণ পরিষদের আমীর মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কুরআন তেলয়াত করেন হাফেজ মুহাম্মদ যাকারিয়া, নাতে রসুল পাঠ করেন ক্বারী যুবায়ের আহম্মদ। নির্বাহী মহাসচবি আমীরুল ইসলাম রামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন-মহাসচিব আলহাজ্ব মফিজুর রহমান টিটু, বক্তব্য রাখেন-সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মামুনুর রশীদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ নুরুল ইসলাম, সিনিয়র সহ সাংগঠনিক সচিব হাবিবুর রহমান, সহ সাংগঠনিক সচিব হাফেজ তানভীর চৌধুরী, অর্থ সচিব ক্বারী যুবায়ের আহমেদ, শরিয়া বিষয়ক সচিব মাওঃ আব্দুস সাত্তার নূরী, সহ শরিয়া বিষয়ক সচিব মাওঃ মোশাহীদ সহ প্রকাশনা সচিব মাওলানা আবুল কালাম আজাদ, প্রচার সচিব পারভেজ মোল্লা, ছাত্র বিষয়ক সচিব ডাঃ ক্বারী মহি উদ্দিন, সহ ছাত্র বিষয়ক সচিব হাফেজ যাকারিয়া আহামদ, সহ প্রচার সচিব ক্বারী মাওলানা শামছুউদ্দিন, সদস্য মোঃ আশারাফ উদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় শবে-বরাত করণীয় সম্পর্কে লিফলেট প্রকাশনা, মাহে রমাদ্বানের ডাক, ইফতার ও সাহরীর সময় সূচী প্রকাশ, মাসিক চাঁদার আদায়, এবং আগামী ২১ শে জুন শনিবার বিকাল ৩টায় জরুরী সভার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মিলাদ পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার নূরী। মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইছ মিয়া ও সংরক্ষণ পরিষদের আইন বিষয়ক সচিব সৈয়দ জাদিল উদ্দিন এডভোকেট এর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের আমীর মুফতি আবু ছাফওয়ান মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com