বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অসহায় ব্যক্তির অর্ধশতাধিক গাছ কর্তন

  • আপডেট টাইম রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামে পূর্ব বিরোধ জের ধরে দিলাল মিয়া নামে এক দিন-মুজুরের অর্ধশতাধিক গাছ কর্তণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শনিবার সকালে পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ- পৌর এলাকার পূর্ব তিমিরপুর গ্রামের দিলাল মিয়ার সাথে একই গ্রামের গুলজার মিয়া, তাজল মিয়া, চান মিয়া গংদের সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পার্শে পূর্ব তিমিরপুর গ্রামে দিলাল মিয়ার বেড়া ভেঙ্গে বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধশতাধিক গাছ কর্তন করে নিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন ভুক্তভোগী অসহায় দিলাল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com