বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নব নির্বাচিত মেয়র সেলিমের সাথে আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবারা তাঁরা আইনজীবী সমিতির সভাপতি’র কার্যালয়ের সামনে এ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পৌরসভার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহরে রূপান্তরিত করার জন্য আন্তরিকতার সাথে কাজ করবেন বলেও জানিয়েছেন। শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক সামছুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সদস্য মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মনোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, ফজলে আলী, হুমায়ুন কবীর সৈকত, সুলতান মাহমুদসহ জেলা আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com