বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

সামাজিক সম্প্রীতি বজায় রেখে কাজ করবে হবিগঞ্জ পৌরসভা-নব নির্বাচিত মেয়র সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৬৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সকল ধর্মের মানুষকে সম্পৃক্ত করে ধর্মীয় সম্প্রীত অটুট রেখেই হবিগঞ্জ পৌর পরিষদ কাজ করবে বলে জানিয়েছে নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল সোমবার রাতে হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকায় ব্রহ্মাজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী ধীরেন্দ্র চক্রবর্তী সাধু বাবার ১০২তম জন্মোৎসবে প্রধান অতিথি’র বক্তৃতায় একথা জানান। উৎসবের শুরুতেই কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম। এরপর তিনি তার বক্তৃতায় পৌরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, অনুপ কুমার দেব মনা, অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপ্পু, বিশ্বজিৎ বণিক চন্দন, পার্থ প্রতীম দাশ, স্বপন লাল বণিক প্রমুখ। এ সময় বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com