বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপেপর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে বিরতিহীন বাস-টমটমের সংঘর্ষে আবেদ আলী সোহাগ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। গতকাল শুক্রবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কের উভয় পাশে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরে আসলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টমটমের যাত্রী আবেদ আলী সোহাগ নিহত হয়। নিহত আবেদ আলী সোহাগ চুনারুঘাট উপজেলার হাসারগাও গ্রামের আব্দুল আজিজের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার আব্দুল মনাফের ছেলে টমটম চালক শাহাব উদ্দিন, রাকিব আলী ও মন্তাজ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকবাসী জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসের বেপরোয়া গতির কারনে প্রায়ই প্রাণহানীর মতো ঘটনা ঘটছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com