শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়।
সার্ভিস এসোসিয়েশনের সভাপতি সঞ্জিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ আমিনুর ইসলাম, সহকারি প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর। সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইজাজুর রহমান রাকিবের সঞ্চালনায় অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইশরাত জাহান ডলি, স্বপ্না পাল, কাউন্সিলর মোঃ বাবুল হোসেন, হাজী দুলাল খাঁ, আব্দুল হেকিম প্রমূখ। সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে মেয়র ও কাউন্সিলরদেরকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন উপসহকারি প্রকৌশলী মোঃ আকবর আলী ও গীতা পাঠ করেন কার্যসহকারি আশিষ দেবনাথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com