বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগর থেকে সন্ধ্যা রাতে মোটর সাইকেল ছিনতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে সন্ধ্যা রাতে মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুধু তাই নয় তাদের ছুরিকাঘাতে সুমন মিয়া (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল আরোহীদের মাঝে আতংক বিরাজ করছে। কখন যে ছিনতাইকারীরা কার মোটর সাইকেল নিয়ে যায় তার কোনো হদিস নেই। আহত সূত্রে জানা যায়, লাখাই উপজেলার বামৈ গ্রামের নুরুল ইসলামের পুত্র সুমন মিয়া জায়গা জমি বিক্রি করে মোটর সাইকেল কিনেন। সেই মোটর সাইকেল দিয়ে নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ যাত্রী টেনে জীবিকা নির্বাহ করেন। গত ২০ ফেব্রুয়ারি দুইজন যাত্রী ইমামবাড়ি যাবার জন্য সুমন মিয়াকে ভাড়া করে। মোটর সাইকেলটি উমেদনগর, অগ্রদ্রুত পেট্রোলপাম্পের নিকট পৌছামাত্র ওই দুই যাত্রীবেশী ছিনতাইকারী তার বুকে ছুরি ধরে মোটর সাইকেল নিয়ে যাবার চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে মোটর সাইকেল নিয়ে যায়। পরে সে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু ৩ দিন পার হবার পরও পুলিশ তার মোটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে কোর্ট স্টেশন ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, অভিযোগের প্রেক্ষিতে মোটর সাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com