শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে চাঁনাপাড়া ছান্দের সর্দার নিযুক্ত করতে ডা. ওয়াদুদের সমর্থনে সভা

  • আপডেট টাইম রবিবার, ৮ জুন, ২০১৪
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে চাঁনপাড়া পাঁচ মহল্লার সান সর্দার নিযুক্ত করতে গতকাল শনিবার রাতে ডাক্তার আব্দুল ওয়াদুদ মিয়ার সমর্থনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার নিজ বাড়ির ওঠানে অনুষ্ঠিত বৈঠকে ছান্দের লোকজন উপস্থিত ছিলেন। ডাক্তার আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট মুুরুব্বি আব্দুল মজিদ লস্কর, চাঁনপাড়া মহল্লার পর্দান আব্দুল করিম, আনোয়ার ঠাকুর, দিপু মিয়া, রহমত উল্লাহ, কবির মিয়া, মৌলানা আহমদ আলী, হাফেজ খালেদ মিয়া, রেজাক উল্লাহ, আব্দুল আওয়াল, হাকিম উল্লাহ, আব্দুল মতিন, হাফেজ ইসলাম উদ্দিন, আব্দুস সালাম, কালাম মিয়া, আবু ফজল, নজির মিয়া, ইদু মিয়া, সামু মিয়া, আলাল মিয়া, লেবু মিয়া, আবু ছালেক, নেপু ঠাকুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অপরদিকে আমিরখানি মহল্লা, নোয়াপাড়ায়ও ডাক্তার আব্দুল ওয়াদুদ মিয়ার সমর্থনে তার কর্মী-সমর্থকরা পৃথক পৃথক বৈঠকে মিলিত হন। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখার সময় বৈঠক চলছে। স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গতকাল শনিবার প্রত্যক্ষ জনসমর্থনে সর্দার নির্বাচন প্রক্রিয়া স্থগিত রেখেছে উভয় পক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com