বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নৌকার পক্ষে ৬ষ্ঠ দিনের মতো ভোট প্রার্থনা আইনজীবীদের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারনায় ৬ষ্ঠ দিনের মত নোকার প্রচারনায় মাঠে নেমে প্রচারানা চালিয়েছেন শতাধিক আইনজীবী। কোর্টের ড্রেস পরেই ঘরে ঘরে গিয়ে তারা নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। আদালতে কাজ করে ক্লান্ত থাকার পরও জনগনের কাছে গিয়ে তারা উন্নয়নের স্বার্থে নৌকাতে ভোট দেয়ার আহবান জানালে ভোটাররা তাদেরকে স্বাদরে গ্রহণ করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য আইনজীবীরা গতকাল বিকেল তিনটায় আদালত প্রাঙ্গণ থেকেই শুরু করেন প্রচারনা। পরে তিনটি টিমে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ছুটে যান। এডভোকেট আফিল উদ্দিন, এডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু ও এডভোকেট সালেহ আহমেদ তিনটি টিমের নেতৃত্ব দেন। আইনজীবীদের এই প্রচারনা অব্যাহত থাকবে বলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com