বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক বিচারপতি চুনারুঘাটের আব্দুল হাই আর নেই

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক বিচারপতি ও বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. আব্দুল হাই আর নেই। তিনি গতকাল সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। হাইকোর্টের সাবেক বিচারপতির বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ আরিফুল হাই রাজিব জানান, গত কয়েকদিন আগে বিচারপতি আবদুল হাই ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। পরে তার অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
উল্লেখ্য, বিচারপতি মো. আব্দুল হাই বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মতো নিয়োগ পেয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com