বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বিচারপতি আব্দুল হাই এর মৃত্যুতে শাবিপ্রবি অধ্যাপক ড. জহিরুল হক শাকিলের শোক

  • আপডেট টাইম রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের কৃতি সন্তান তথা বাংলাদেশের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি, সরকারের সাবেক আইন সচিব, সাবেক জেলা ও দায়রা জজ ও শ্রম আপীল ট্রাইবুন্যালের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, বিচারপতি মোঃ আব্দুল হাই ৫ দশকেরও বেশি সময় সততা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্বপালন করে বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন প্রতিথযশা আইন ও বিচার বিশেষজ্ঞ এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিকে হারালো। মহান আল্লাহ যেন বিচারপতি মোঃ আব্দুল হাইকে বেহেশত নসিব করেন ও তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধরার তৌফিক দান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com