সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পৌে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ৩ মেয়র ও ১ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৩জন মেয়র ও ১ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় নির্বাচনী এজেন্টগণ আচরণবিধি লঙ্ঘন করবেন না মর্মে অঙ্গীকার করেন।
সূত্র মতে, নির্বাচনে প্রচারনায় রঙ্গিন ইলেক্ট্রনিক পোস্টার ব্যবহারের অভিযোগে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ এনামুল হক সেলিম এর নির্বাচনী এজেন্টকে ১০ হাজার টাকা এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মিজানুর রহমান মিজান এর নির্বাচনী এজেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। নির্বাচনী আচরণ লঙ্ঘন করে মিছিল বের করায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম এর নির্বাচনী এজেন্টকে ৫ হাজার টাকা এবং ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টিপু আহমেদ এর নির্বাচনী এজেন্টকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com