শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পুলিশকে ব্যঙ্গ করে ফেসবুকে ভিডিও ॥ ৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশকে ব্যঙ্গ করে সিএনজি চালককে জিজ্ঞাসাবাদের একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় । এর আগে পুলিশকে ব্যঙ্গ করে ভিডিও বানানোর অভিযোগে চুনারুঘাট থানার এসআই ভূপেন্দ্র চন্দ্র সূত্রধর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার পনারগাঁও গ্রামের সিএনজি চালক ইব্রাহিম মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মুক্তার জামান (২৭), শাহিদুল মিয়ার ছেলে হারুন মিয়া (২৫), আব্দুল কাইয়ুমের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও নোয়াগাও গ্রামের তুরাব আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম বলেন- ‘সম্প্রতি এক সিএনজি চালককে পুলিশের জিজ্ঞাসাবাদের একটি ভুয়া ভিডিও তৈরি করে কামরুল নামে এক যুবক প্রথমে ফেসবুকে ছড়িয়ে দেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপরে নজরে আসে। পুলিশ তদন্ত করে বিষয়টি ভুয়া বলে প্রমাণ পায়।’ এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com